Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আপাতত চাকরি বাঁচালেন অস্কার

স্কার ব্রুজোঁতেই আপাতত আস্থা রাখল ইস্ট বেঙ্গল। ঘরের মাঠে টানা পয়েন্ট খুইয়ে প্রবল চাপে স্প্যানিশ কোচ। কোচ বদলের জন্য ম্যানেজেমেন্টের উপর তীব্র চাপ তৈরি হয়।

আপাতত চাকরি বাঁচালেন অস্কার
  • ২০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অস্কার ব্রুজোঁতেই আপাতত আস্থা রাখল ইস্ট বেঙ্গল। ঘরের মাঠে টানা পয়েন্ট খুইয়ে প্রবল চাপে স্প্যানিশ কোচ। কোচ বদলের জন্য ম্যানেজেমেন্টের উপর তীব্র চাপ তৈরি হয়। তবে শেষ পর্যন্ত চাকরি বহাল রইল অস্কারের। বৃহস্পতিবার নিউটাউনের টিম হোটেলে ফুটবলারদের নিয়ে বৈঠক সারেন লগ্নিকারী সংস্থার এক তরুণ কর্তা। সূত্রের খবর, সেখানেই স্পষ্ট করে দেওয়া হয় অস্কারেই ভরসা রাখছেন তাঁরা। এমনকী থিঙ্কট্যাঙ্ক আশাবাদী, অস্কারের কোচিংয়েই দল ঘুরে দাঁড়াবে। লগ্নিকারী সংস্থা মাথায় হাত রাখায় স্প্যানিশ কোচের পোয়া বারো। এমনিতেই একগুঁয়ে হিসাবে ‘খ্যাতি’ রয়েছে তাঁর। নিজের ভুল শোধরানোর কোনও চেষ্টা করেন না। মিগুয়েল নির্ভর স্ট্র্যাটেজি মূল্যহীন। বাকি ৮ ম্যাচে ইস্ট বেঙ্গল কেমন পারফরম্যান্স করে সেটাই দেখার।

Advertisement

সোমবার মিগুয়েলদের সামনে মহমেডান স্পোর্টিং। চারটি ম্যাচের সবক’টিতেই হেরে সর্বনিম্ন স্থানে সাদা-কালো ব্রিগেড। দলে নেই কোনও বিদেশি। তবু নড়বড়ে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে প্রথম পয়েন্ট তুলে নিতে মরিয়া তারা। মিগুয়েলকে আটকে লাল-হলুদ ব্রিগডকে থামাতে চান কোচ মেহরাজ। কে না জানে, ব্রাজিলিয়ান মিডিওকে রুখলেই অস্কারের জারিজুরি শেষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ