Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অস্কারের সদস্যপদ

অস্কারের সদস্য হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন আয়ুষ্মান খুরানা, কমল হাসান, পরিচালক পায়েল কাপাডিয়া।

অস্কারের সদস্যপদ
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অস্কারের সদস্য হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন আয়ুষ্মান খুরানা, কমল হাসান, পরিচালক পায়েল কাপাডিয়া। এ বছর মোট ৫৩৪ জন বিশিষ্ট শিল্পীকে এই আমন্ত্রণ জানিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স কমিটি। তাঁদের মধ্যেই রয়েছেন ভারতীয় তারকারা। জানা গিয়েছে, অভিনেতাদের শাখায় যোগ দেবেন আয়ুষ্মান, কমলরা। অন্যদিকে, পায়েল যোগ দেবেন লেখকদের গ্রুপে। অ্যাকাডেমির সিইও বিল কার্মার ও প্রেসিডেন্ট জানেত ইয়াং বলেছেন, ‘শিল্পীদের অ্যাকাডেমির সদস্যপদ গ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে পেরে আমরা আপ্লুত।’   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ