নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হেয়ার স্ট্রিট থানা এলাকার একটি অভিজাত আবাসনে যুবকের অস্বাভাবিক মৃত্যু হল। মৃতের নাম সোমনাথ সিং ওরফে বিট্টু (৩৯)। রবিবার রাতে হেমন্ত বসু সরণির ওই আবাসনের ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় যুবকের। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।



