Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অর্জুন সিংকে তলব সিআইডির

অর্জুন সিংকে তলব সিআইডির
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেহাদিদের সম্পর্ক আছে। অর্জুন সিংয়ের এই বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে এফআইআর হয় জগদ্দল থানায়। শুক্রবার তাকে তলব করা হলেও তিনি ২ জানুয়ারি পর্যন্ত ব্যস্ত থাকবেন বলে আইনজীবী মারফত জানিয়েছেন। এরমধ্যেই তাঁকে একটি পুরনো মামলায় শনিবার ভবানী ভবনে তলব করেছে সিআইডি। এদিকে, তিনি বাড়িতে রয়েছেন কি না, তা জানতে এদিন দুপুরে তাঁর বাড়ির সামনে যান জগদ্দল থানার পুলিস এবং গোয়েন্দা বিভাগের অফিসাররা। এদিন তাঁর বাড়িতে পুলিসের যাওয়া নিয়ে ফের সরব হয়েছেন অর্জুন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ