সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে মোবাইল ফোন অর্ডার করেছিলেন। ক্যুরিয়র বয় পার্সেল দিয়ে যেতে মহা আনন্দে সেটি খোলেন জলপাইগুড়ির নয়াবস্তির বাসিন্দা শীতল প্রসাদ গোপ। কিন্তু পার্সেল খুলতেই চোখ কপালে ওঠে তাঁর। দেখেন, ফোনের বদলে এসেছে কয়েকটা মাটির প্রদীপ! এমন তাজ্জব ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। এনিয়ে পুলিসের দ্বারস্থ হয়েছেন পেশায় কেবল অপারেটর ওই ব্যক্তি।



