আগামী কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদীয়া, পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে দমকা ঝোড়া হাওয়া। জারি করা হল কমলা সতর্কতা।


