Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

কাশ্মীরে সংসদীয় কমিটির বৈঠক নিয়ে প্রশ্ন বিরোধীদের

পহেলগাঁও হামলার জেরে কাশ্মীরের পরিস্থিতি মোটেই নিরাপদ নয় ব঩লেই মনে করছে বিরোধীরা। অন্যদিকে, সরকারপক্ষ ‘সাবধানী’ হলেও কাশ্মীর সুরক্ষিত নয়, এমনটা বলছে না। এই পরিস্থিতিতে কাশ্মীরে সংসদীয় কমিটির বৈঠক ডাকা নিয়ে প্রশ্ন তুলল বিরোধীরা।

কাশ্মীরে সংসদীয় কমিটির বৈঠক নিয়ে প্রশ্ন বিরোধীদের
  • ৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁও হামলার জেরে কাশ্মীরের পরিস্থিতি মোটেই নিরাপদ নয় ব঩লেই মনে করছে বিরোধীরা। অন্যদিকে, সরকারপক্ষ ‘সাবধানী’ হলেও কাশ্মীর সুরক্ষিত নয়, এমনটা বলছে না। এই পরিস্থিতিতে কাশ্মীরে সংসদীয় কমিটির বৈঠক ডাকা নিয়ে প্রশ্ন তুলল বিরোধীরা। 

Advertisement

৯-১৪ মে শ্রীনগর এবং জম্মুতে ‘স্টাডি ট্যুরে’র আয়োজন করেছে পার্সোনেল, পাবলিক গ্রিভ্যান্সেস, ল’ অ্যান্ড জাস্টিস সংক্রান্ত সংসদীয় কমিটি। বিজেপির সাংসদ ব্রিজ লাল এই কমিটির চেয়ারম্যান। একইভাবে বিজেপি সাংসদ মহেশ শর্মার সভাপতিত্বে লোকসভার হাউস কমিটি ১৫-১৯ মে জম্মু, চণ্ডীগড় এবং সিমলায় স্টাডি ট্যুরের ব্যবস্থা করেছে। পহেলগাঁওয়ের ঘটনার পর কাশ্মীরে এ ধরনের বৈঠক ডাকার বিরোধিতা করেছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে স্বরাষ্ট্র সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকও ছিল শ্রীনগরে। তবে তা বাতিল করা হয়েছে। শ্রম সংক্রান্ত একটি কমিটির বৈঠকও বাতিল হয়েছে। তাই সোশ্যাল মিডিয়া ‘এক্স’ হ্যান্ডেলে কল্যাণ বলেছেন, এটা মোটেই সঠিক সময় নয়। সাধারণ মানুষ অত্যন্ত চিন্তিত। আর সেই সময়ে যদি তারা দেখে যে, সাংসদরা কাশ্মীর ঘুরছেন, তাহলে নেতিবাচক প্রভাব পড়বে। তাছাড়া সাংসদদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিস, প্রশাসনকে ব্যস্ত হতে হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ