Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬

তৃষা নিয়ে বিজয়কে খোঁচা বিরোধী নেতার

অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে বিতর্ক যেন থামছেই না

তৃষা নিয়ে বিজয়কে খোঁচা বিরোধী নেতার
  • ১২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে বিতর্ক যেন থামছেই না। কিছুদিন আগে তৃষা প্রসঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনের মন্তব্যে বিতর্ক ছড়ায়। এবার তৃষার নাম টেনে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয়কে আক্রমণ করলেন এআইএডিমকের প্রবীণ নেতা আরবি উদয়কুমার। গত ৮ আগস্ট, তুতিকোরিনে দলের এক কর্মসূচিতে উদয়কুমার বলেন, ‘তামিলনাড়ু অপেক্ষা করছে, কবে বিজয়ের প্রিয় তৃষাকে রাজ্যের উপমুখ্যমন্ত্রী করা হবে।’ তাঁর বক্তব্যের মূল নিশানা অবশ্য ছিল বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকার। কাবেরী জলবণ্টন নিয়ে কর্ণাটকের কাছ থেকে রাজ্যের প্রাপ্য জল আদায়ে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন উদয়কুমার। তবে কাবেরীর জল নিয়ে রাজনৈতিক আক্রমণের বদলে তৃষার নাম টেনে মন্তব্য করায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তৃষার অনুরাগীরা উদয়কুমারের বক্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ