Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সুযোগ কাজে লাগানো যায়নি, সাফাই ঋষভের

বৃহস্পতিবার গুজরাত টাইটান্সকে ৩৩ রানে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস।

সুযোগ কাজে লাগানো যায়নি, সাফাই ঋষভের
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: বৃহস্পতিবার গুজরাত টাইটান্সকে ৩৩ রানে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস। এই জয়ের সুবাদে ১৩ ম্যাচের পর তাদের পয়েন্ট এখন ১২। প্লে-অফের দৌড় থেকে আগেই বিদায় নিয়েছেন ঋষভ পন্থরা। বাকি আর একটাই ম্যাচ। এই আবহে পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া চলছেই। কেন ব্যর্থ লখনউ? ক্যাপ্টেন ঋষভ পন্থের ব্যাখ্যা, ‘বিক্ষিপ্তভাবে আমরা ভালো ক্রিকেট খেলেছি। প্লে-অফে ওঠার সুযোগ ছিল। কিন্তু তা কাজে লাগানো যায়নি। অবশ্য ক্রিকেটে এমনই ঘটে।’

Advertisement

বোলিং নিয়ে মরশুম জুড়ে ভুগতে হয়েছে এলএসজি’কে। মহসিন খান, আভেশ খান, আকাশ দীপ, মায়াঙ্ক যাদবদের পাওয়া যায়নি শুরুতে। মরশুমের মাঝপথে আকাশ ও আভেশকে পেলেও প্রত্যাশা পূরণে তাঁরা ব্যর্থ। মায়াঙ্ক মাত্র দুটো ম্যাচ খেলে ফের চোট পান। এই প্রসঙ্গে পন্থ বলেন, ‘চোট আঘাত সমস্যা নিয়ে কথা বলতে চাই না। অজুহাতও দিচ্ছি না। এর থেকে শিক্ষা নিয়ে আমরা এগতে চাইছি।’ গুজরাতের বিরুদ্ধে জয় প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘বিপক্ষের প্রথম তিনজনকে দ্রুত ফেরানো দরকার ছিল। তবে ওদের শাহরুখ খান দুর্দান্ত ব্যাট করে। ওর কাঁধে ভর করে গুজরাত নিশ্চয়ই জেতার কথা ভাবছিল। তবে জানতাম, জেতার মতো রান স্কোর বোর্ডে রয়েছে। বোলারদের কৃতিত্ব দিতে হবে। প্রবল চাপেও ওরা ঘাবড়ে যায়নি।’

সম্পর্কিত সংবাদ