Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অপহরণ করে ‘তোলা’ আদায়ের অভিযোগ পোস্তায়

অপহরণ করে ‘তোলা’ আদায়ের অভিযোগ পোস্তায়
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যবসায়ীর মাকে অপহরণ করে তোলা আদায়ে অভিযুক্ত শাসক দলের স্থানীয় নেতা ও তার শাগরেদরা। অভিযোগ, টাকা নিয়ে বৃদ্ধাকে ছেড়ে দেওয়া হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পোস্তা এলাকায়। ওই ব্যবসায়ীর তরফে পোস্তা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
অভিযোগকারী ব্যবসায়ীর মা লিখিত অভিযোগে জানিয়েছেন, পোস্তা এলাকায় ব্যবসা রয়েছে তাঁর ছেলের। কাজ দেওয়ার পাশাপাশি আইনি সমস্যায় সাহায্য করার কথা ছেলেকে বলেছিলেন শাসক দলের ওই স্থানীয় নেতা। কিন্তু ছেলে তাতে রাজি না হওয়ায় শুরু হয় অত্যাচার। ১৮ ডিসেম্বর ওই নেতার অফিসে কথা বলতে যান তাঁর ছেলে।
অভিযোগকারিণীর দাবি, তাঁকে তুলে নিয়ে গিয়ে তিন লক্ষ টাকা দাবি করে তিনজন। তাঁর কাছ থেকে আড়াই লক্ষ টাকা নেওয়াও হয়। এরপর তাঁর ছেলেকে দিয়ে একটি খালি ডায়েরিতে লিখিয়ে নেওয়া হয় যে, তিনি স্বেচ্ছায় এই টাকা দিয়েছেন। এরপরই ওই নেতাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে থানায়। আপাতত তদন্তে নেমে পুলিস সমস্ত দিক খতিয়ে দেখছে।
সম্পর্কিত সংবাদ