Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

অপারেশন সিন্দুর নিয়ে বিস্ফোরক সেনাপ্রধান, ফাঁস করলেন পাক মিথ্যাচার

অপারেশন সিন্দুর আর পাঁচটা প্রচলিত সেনা অভিযানের মতো ছিল না। এখানে শত্রুর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সেনাবাহিনী সম্পূর্ণ অনিশ্চিত ছিল। ফলে সবটাই ছিল দাবা খেলার মতো।

অপারেশন সিন্দুর নিয়ে বিস্ফোরক সেনাপ্রধান, ফাঁস করলেন পাক মিথ্যাচার
  • ১০ আগস্ট, ২০২৫ ১২:০৮
Prefer us on Google

চেন্নাই: অপারেশন সিন্দুর আর পাঁচটা প্রচলিত সেনা অভিযানের মতো ছিল না। এখানে শত্রুর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সেনাবাহিনী সম্পূর্ণ অনিশ্চিত ছিল। ফলে সবটাই ছিল দাবা খেলার মতো। আর এই খেলায় আমরা পাকিস্তানকে কিস্তিমাত করে দিয়েছি। রবিবার এমনই মন্তব্য করলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এই ইস্যুতে পাকিস্তানকে একহাতও নিয়েছেন তিনি। মিথ্যার বেসাতির মাধ্যমে পড়শি দেশ নিজেকে জয়ী হিসেবে তুলে ধরতে চাইছে বলেও অভিযোগ করেছেন জেনারেল দ্বিবেদী।

Advertisement

এদিন আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান বলেন, ‘অপারেশন সিন্দুর আমাদের কাছে দাবা খেলার মতো ছিল। আমরা জানতাম না শত্রুর পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে এবং আমরাই বা কী করব। একে গ্রে জোন বলা হয়। গ্রে জোনের অর্থ হল আমরা প্রচলিত অভিযানে যাচ্ছি না। আমরা যা করছি তা প্রচলিত অভিযানের চেয়ে অন্যরকম... আমরা দাবার চাল তৈরি করছিলাম এবং ওরাও দাবার চাল তৈরি করছিল।’ তাঁর আরও সংযোজন, ‘কোথাও আমরা ওদের ঘোল খাইয়ে দিয়েছি। আবার কোথাও আমরা ঝুঁকি নিয়েই ওদের ধ্বংস করার জন্য এগিয়েছি। এই হচ্ছে জীবন।’
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে নৃশংসভাবে ২৫ জন ভারতীয় ও একজন নেপালের বাসিন্দাকে খুন করে লস্করের মদতপুষ্ট জঙ্গি সংগঠন টিআরএফ। তারপরেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিন্দুরের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গিদের ঘাঁটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ