Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

অপারেশন সিন্দুর: রাজনাথের সামনেই কৃতিত্ব নিলেন মোদি

অপারেশন সিন্দুরের সাফল্য ভারতীয় সামরিক বাহিনীর। সামরিক বাহিনী কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে। সুতরাং তাদের সাফল্য ও কৃতিত্বে প্রতিরক্ষা মন্ত্রক তথা প্রতিরক্ষামন্ত্রীরই গৌরবান্বিত হওয়ার কথা।

অপারেশন সিন্দুর: রাজনাথের সামনেই কৃতিত্ব নিলেন মোদি
  • ৬ আগস্ট, ২০২৫ ১৯:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপারেশন সিন্দুরের সাফল্য ভারতীয় সামরিক বাহিনীর। সামরিক বাহিনী কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে। সুতরাং তাদের সাফল্য ও কৃতিত্বে প্রতিরক্ষা মন্ত্রক তথা প্রতিরক্ষামন্ত্রীরই গৌরবান্বিত হওয়ার কথা। সাধুবাদও তাঁর প্রাপ্য। কিন্তু এনডিএ জোটের সংসদীয় দলের বৈঠকে মঙ্গলবার অপারেশন সিন্দুরের জন্য সংবর্ধনা দেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আর সেই সংবর্ধনার পুষ্পমাল্য নরেন্দ্র মোদি প্রবল জয়ধ্বনির মধ্যে গ্রহণ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাত থেকেই। বিরোধীদের কটাক্ষ, প্রধানমন্ত্রী এই কৃতিত্ব অন্তত প্রতিরক্ষামন্ত্রীকে দিতেন! অপারেশন সিন্দুর সংঘটিত হওয়া এবং তারপর সংসদে অপারেশন সিন্দুর নিয়ে আলাচনা সমাপ্তির পর এই 

Advertisement

প্রথম মঙ্গলবার এনডিএ জোটের বৈঠক হল। সেখানেই হর হর মহাদেব, ভারতমাতা কি জয়, জয় শ্রীরাম ধ্বনির মধ্যে মোদিকে সংবর্ধনা ও সাধুবাদ জানানো হল অপারেশন সিন্দুরের সাফল্যের কারণে। বৈঠকে এনডিএ জোটের পক্ষ থেকে একটি সর্বসম্মত প্রস্তাব নেওয়া হয়। যেখানে অপারেশন সিন্দুরের সাফল্যের জন্য সামরিক বাহিনীকে অভিনন্দ জানানোর পাশাপাশি শক্তিশালী নেতৃত্ব এবং সিদ্ধান্তের জন্য ভূয়সী প্রশংসা করা হয়েছে মোদির। 
মোদি এনডিএ বৈঠকে বলেছেন, আজ আরও একটি ৫ আগস্ট। ২০১৯ সালের এই দিনে কাশ্মীর থেকে ৩৭০ নং অনুচ্ছেদের অবলুপ্তি ঘটানো হয়েছিল। রামমন্দির শিলান্যাসও হয়েছিল ৫ আগস্ট। পক্ষান্তরে বিরোধীরা একের পর এক ইস্যুতে পরাস্ত হচ্ছে। আজ অপারেশন সিন্দুর নিয়ে সংসদে আলোচনা করতে চেয়ে বিরোধীরা নিশ্চয়ই অনুশোচনা করছে। তারাই আলোচনা চেয়েছিল। কিন্তু আলোচনায় এমন জবাব তারা পেয়েছে যে, এখন ভাবছে কেন আলোচনা চাইলাম। তাঁর কথায়, যাঁরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ছে, তাঁদের আমরা বাধা দেব কেন? 

Advertisement
সম্পর্কিত সংবাদ