Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

পাকিস্তানের বুকে আঘাত করেছে ভারত, সেনার প্রশংসায় পঞ্চমুখ মোদি

পাকিস্তানের বুকে আঘাত করেছে ভারত, সেনার প্রশংসায় পঞ্চমুখ মোদি
  • ১২ মে, ২০২৫ ২১:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: পহেলগাঁওয়ের প্রত্যাঘাত অপারেশন সিন্দুর। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের বুকে বড়সড় আঘাত করেছে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি। খতম শতাধিক জঙ্গি। এই বিপুল সাফল্যের জন্য সোমবার ভারতের বিজ্ঞানী, তিন বাহিনী ও গোয়েন্দাদের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

অপারেশন সিন্দুরের পরে প্রথম জাতির উদ্দেশে ভাষণে কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী, তা নিয়ে বিভিন্ন মহলের আগ্রহ ছিল তুঙ্গে। এদিনের ভাষণে আগাগোড়াই পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেন মোদি। বলেন, পহেলগাঁও হামলা ছিল ভারতের সম্প্রীতির উপরে আঘাতের চক্রান্ত। ছুটি কাটাতে যাওয়া পর্যটকদের ধর্ম জেনে খুন করা হয়েছে। সিঁদুর মোছার শাস্তি পেয়েছে জঙ্গিরা। অপারেশন সিন্দুর দেশবাসীর ভাবনার প্রতিফলন। এটি ন্যায়ের প্রতীক। ভারতীয় সেনা শুধু পাক জঙ্গিদের পরিকাঠামোই ধ্বংস করিনি, তাদের মনোবলও ভেঙে দিয়েছে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে ভারত। বিশ্বের কাছে এটি ভারতের গ্যারান্টি। সন্ত্রাস ও সন্ত্রাসবাদের মদতদাতাদের আলাদাভাবে দেখা হবে না। সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে মনে করিয়ে দেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। 

েসইসঙ্গে পাকিস্তানকে সাফ জানিয়ে দেন, সন্ত্রাস ও আলোচনা কখনই একসঙ্গে চলতে পারে না। একইভাবে সন্ত্রাসবাদ ও বাণিজ্য চলতে পারে না একসঙ্গে। পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ও পাক অধিকৃত কাশ্মীর ছাড়া অন্য কোনও বিষয় নিয়ে কোনও আলোচনা নয় বলেও সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ সিন্ধু জলচুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা সরাসরি খারিজ করে দিয়েছেন তিনি। যে দাবি তোলা হয়েছিল পাকিস্তানের তরফে।

Advertisement
সম্পর্কিত সংবাদ