Bartaman Logo
২৪ জুন, ২০২৬

রাষ্ট্রপতির ভাষণে অপারেশন সিন্দুর

প্রতিবছরের মতোই স্বাধীনতা দিবসের আগের দিন সন্ধেয় জাতির উদ্দেশে বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর ভাষণে উঠে এল অপারেশন সিন্দুরের প্রসঙ্গ।

রাষ্ট্রপতির ভাষণে অপারেশন সিন্দুর
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রতিবছরের মতোই স্বাধীনতা দিবসের আগের দিন সন্ধেয় জাতির উদ্দেশে বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর ভাষণে উঠে এল অপারেশন সিন্দুরের প্রসঙ্গ। পহেলগাঁওয়ে নিরীহ মানুষদের উপর ভয়াবহ জঙ্গিহানার ঘটনার তীব্র সমালোচনা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘এই হামলা কাপুরুষোচিত ও অমানবিক’। পাশাপাশি ভারতীয় বাহিনীর প্রত্যাঘাতের প্রসঙ্গও তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘অপারেশন সিন্দুর প্রমাণ করেছে, দেশরক্ষার জন্য আমাদের জাওয়ানরা যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত। আমরা আমাদের প্রযুক্তি ও স্ট্র্যাটেজির মাধ্যমে সীমান্তপারের জঙ্গিঘাঁটি ধ্বংস করেছি। অপারেশন সিন্দুর স্বাধীনতা-পরবর্তী সময়ে ভারতের প্রতিরক্ষায় একটি বড় মাইলফলক।’ অপারেশন সিন্দুর ছাড়াও এআই ও আগামী দিনের অর্থনীতি নিয়ে ভারতের পরিকল্পনার বার্তাও দেশবাসীকে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ