শ্রীনগর, ৩ আগস্ট: অপারেশন মহাদেব দিয়ে শুরু হয়েছিল। এবার অপারেশন অখাল। জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের নিকেশে একের পর এক অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। যাতে সফলও হচ্ছে তারা। গতকাল, শনিবারের পর আজ, রবিবারও উপত্যকায় আরও তিন জঙ্গিকে নিকেশ করেছে যৌথ বাহিনী।

গতকাল রাতে জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ের অখাল জঙ্গলে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় জম্মু ও কাশ্মীর পুলিস, সিআরপিএফ ও সেনাবাহিনীর। সেই অভিযানেই তিন জঙ্গিকে খতম করেছে যৌথবাহিনী। যদিও অখাল জঙ্গলে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই এখনও চলছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। আজ, রবিবার খতম হওয়া জঙ্গিদের পরিচয় এখনও পর্যন্ত জানানো হয়নি সেনার তরফে। এদিনের অভিযানের সময়ে জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন এক জওয়ান। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।