নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পিতৃমাতৃহীন এক তরুণীর বিয়েতে কন্যাদান করলেন চুঁচুড়া পুরসভার কাউন্সিলার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। মঙ্গলবার রাতে কনকশালী ঘটকপাড়ায় ওই বিয়ের আসর বসেছিল। শ্যামাপ্রসাদবাবু কন্যাদানের পাশাপাশি বিয়ের যাবতীয় খরচও বহন করেছেন। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা বিধায়ক তপন দাশগুপ্ত। তিনি কাউন্সিলারের ওই উদ্যোগের প্রশংসা করেন। জানা গিয়েছে, ওই তরুণী ছোটবেলায় মাকে হারিয়েছেন।
Advertisement
সম্প্রতি তাঁর বাবাও প্রয়াত হয়েছেন। তরুণী প্রাইভেট টিউশন করে নিজের খরচ চালান। তাঁর পিতৃবিয়োগের পর শ্যামাপ্রসাদবাবু বলেছিলেন, তিনি বিয়ের ব্যবস্থা ও কন্যাদান করবেন। মঙ্গলবার সেই কর্তব্য পালন করতে পেরে উচ্ছ্বসিত এই প্রবীণ কাউন্সিলার। তিনি বলেন, এক অন্যরকম অনুভূতি হচ্ছে। নব বিবাহিতার কথায়, বাবা মারা যাওয়ার পর উনি কখনও বাবার অভাব বুঝতে দেননি। এদিন সেই বৃত্ত
সম্পূর্ণ হল।
সম্পূর্ণ হল।



