Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অনূর্ধ্ব-১৭ ক্রিকেট লিগের ম্যাচে জয়ী পানাগড় অগ্রগামী

অনূর্ধ্ব-১৭ ক্রিকেট লিগের ম্যাচে জয়ী পানাগড় অগ্রগামী
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: দুর্গাপুরে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত অনূর্ধ্ব-১৭ ক্রিকেট লিগে সোমবারের খেলায় জয়ী হয়েছে পানাগড় অগ্রগামী ক্লাব। এমএএমসি মাঠে তারা ১৩ রানে ইন্ডিয়ান ক্রিকেট ক্যাম্পকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১২ রান তোলে পানাগড় অগ্রগামী ক্লাব। ঋষি মল্লিক দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করে। ইন্ডিয়ান ক্রিকেট ক্যাম্পের বিজয় দাস দু’টি উইকেট নেয়। রান তাড়া করতে নেমে ১৮.৩ ওভারে ৯৯ রানে অলআউট হয়ে যায় ইন্ডিয়ান ক্রিকেট ক্যাম্প। দলের মহম্মদ আশরাফুল আনসারি ৪১ রান করে। কিন্তু, দলের বাকি ব্যাটারদের ব্যর্থতায় তার এই লড়াকু ইনিংস কাজে দেয়নি। অগ্রগামী ক্লাবের সিঞ্চন দুয়ারী ৩টি উইকেট নেয়।অন্য খেলায় ওয়াকওভার পায় দুর্গাপুর ক্রিকেট ক্লাব। এদিন তাদের সঙ্গে ঘরের মাঠে খেলা ছিল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের। কিন্তু, প্রতিপক্ষ মাঠে হাজির না হওয়ায় ওয়াকওভার পায় দুর্গাপুর ক্রিকেট ক্লাব।
Advertisement
মহিলা ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল ফ্যানস্‌ ক্লাব: দুর্গাপুরে মহিলা ফুটবল লিগের ফাইনালে উঠল ইস্টবেঙ্গল ফ্যানস্‌ ক্লাব। সোমবার সেমিফাইনালে তারা পেনাল্টি শ্যুটআউটে সুভাষচন্দ্র বয়েজ ক্লাবকে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়। পেনাল্টি শ্যুটআউটে ইস্টবেঙ্গল ফ্যানস্‌ ক্লাব ৩-১ গোলে জিতে ফাইনালের টিকিট পায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ