Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬

শুধুমাত্র রেজিস্টার্ড মোবাইলের টিকিটই বৈধ, জানাল রেল

হোয়াটস অ্যাপের মেসেজ কিংবা স্ক্রিনশট নয়। এমনকি পিডিএফ ফাইলও নয়। ট্রেনের অসংরক্ষিত কামরায় টিকিট কাটলে তা রেজিস্টার্ড মোবাইলের নম্বর থেকেই দেখাতে হবে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষককে (টিটিই)। কোনো বৈধ মোবাইল অ্যাপ থেকে অসংরক্ষিত শ্রেণির টিকিট কাটা হলেও সেই অ্যাপ থেকেই তা দেখাতে হবে।

শুধুমাত্র রেজিস্টার্ড মোবাইলের টিকিটই বৈধ, জানাল রেল
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হোয়াটস অ্যাপের মেসেজ কিংবা স্ক্রিনশট নয়। এমনকি পিডিএফ ফাইলও নয়। ট্রেনের অসংরক্ষিত কামরায় টিকিট কাটলে তা রেজিস্টার্ড মোবাইলের নম্বর থেকেই দেখাতে হবে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষককে (টিটিই)। কোনো বৈধ মোবাইল অ্যাপ থেকে অসংরক্ষিত শ্রেণির টিকিট কাটা হলেও সেই অ্যাপ থেকেই তা দেখাতে হবে। যদি সংশ্লিষ্ট ট্রেন বোর্ডিং স্টেশন থেকে ছাড়ার পর অসংরক্ষিত শ্রেণির টিকিট অনলাইনে কাটা হয়, তাহলে তা কেবৈধ হবে না। সেক্ষেত্রে যাত্রীকে বিনা টিকিটের সফরকারী হিসাবেই গণ্য করা হবে। এমনই জানিয়েছে রেলমন্ত্রক।   সম্প্রতি কোরবা-বিশাখাপত্তনম লিঙ্ক এক্সপ্রেসে অসংরক্ষিত শ্রেণির টিকিট কেটে ভ্রমণ করছিলেন এক ব্যক্তি। ওই ট্রেনের টিটিই তাঁর কাছ থেকে টিকিট দেখতে চান। ওই যাত্রী টিকিট দেখালে বোঝা যায়, সংশ্লিষ্ট ট্রেন ছেড়ে দেওয়ার পর তিনি ওই টিকিট কেটেছেন। যাত্রীকে জরিমানা করেন পরীক্ষক। রেল সূত্রে জানানো হয়েছে, এরপরই অসংরক্ষিত শ্রেণির টিকিট বুকিংয়ে পরিবর্তন আনা হয়েছে ।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ