Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারের ভাড়া নেওয়া গাড়ির পেমেন্টে চালু অনলাইন ব্যবস্থা

সরকারি কর্তাদের গাড়ি প্রতিদিন দৌড়োচ্ছে কত কিমি? তার জন্য কত টাকা খরচ হচ্ছে নবান্নের? এতদিন এর হিসেব কার্যত হাতেই কষতে হত আধিকারিকদের।

সরকারের ভাড়া নেওয়া গাড়ির পেমেন্টে চালু অনলাইন ব্যবস্থা
  • ২৫ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি কর্তাদের গাড়ি প্রতিদিন দৌড়োচ্ছে কত কিমি? তার জন্য কত টাকা খরচ হচ্ছে নবান্নের? এতদিন এর হিসেব কার্যত হাতেই কষতে হত আধিকারিকদের। এবার থেকে এই কাজ হবে সম্পূর্ণ অনলাইনে। ভাড়া গাড়ি এবং তার চালকদের জন্য কত টাকা পেমেন্ট করা হচ্ছে, সমস্ত তথ্যই তোলা থাকবে তাতে। ফলে একদিকে যেমন গাড়ির ভাড়া মেটানোর ক্ষেত্রে স্বচ্ছতা বাড়বে, অন্যদিকে গাড়ির ভাড়াও দ্রুত মেটানো যাবে। এই নয়া পরিষেবা শুরু হচ্ছে অর্থদপ্তর দিয়ে। ধীরে ধীরে অন্যান্য দপ্তর এবং জেলাতেও তা সম্প্রসারিত হবে। 

Advertisement

বিষয়টি এমনভাবে তৈরি করা হয়েছে যে গাড়ির নম্বর এবং কত কিমি চলেছে তা দিলেই মোট ভাড়ার অঙ্কটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেরিয়ে আসবে। ফলে দীর্ঘসময় ধরে হিসেব মিলিয়ে পেমেন্টের সমস্যা দূর হবে। এই বিষয়ে রাজ্যের এক পদস্থ কর্তা জানান, গাড়ি প্রদানকারী সংস্থা টাকা পেলে তবেই চালকরা বেতন পান। অতীত অভিজ্ঞতা হল, পেমেন্টে দেরির কারণে চালকদেরও মাইনে আটকে থাকত। অনলাইন ব্যবস্থায় এই সমস্যা দূর হবে। ‘ড্রাইভার ভাইয়েরাও তাঁদের গাড়ি প্রদানকারী সংস্থা থেকে যথাসময়ে বেতন পেয়ে যাবেন’, বলেন রাজ্যের এক পদস্থ আধিকারিক। পাশাপাশি, পলিউশন সার্টিফিকেট, বিমা ও অন্যান্য নথি আছে কি না তাও এক ক্লিকে যাচাই করে নেওয়া যাবে। এছাড়া কেন্দ্রীয়ভাবে রাজ্যের ভাড়া নেওয়া সমস্ত গাড়ির একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডারও রাজ্যের হাতে চলে আসবে। মত প্রশাসনিক মহলের।

Advertisement
সম্পর্কিত সংবাদ