Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬

নেপাল ও ভারতের মধ্যে অনলাইন পেমেন্টের সুবিধা

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার আন্তর্জাতিক শাখা এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হল নেপালের পেমেন্ট সহযোগিতাকারী মূল সংস্থা নেপাল ক্লিয়ারিং হাউস লিমিটেড।

নেপাল ও ভারতের মধ্যে অনলাইন পেমেন্টের সুবিধা
  • ১৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার  আন্তর্জাতিক শাখা এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হল নেপালের পেমেন্ট সহযোগিতাকারী মূল সংস্থা নেপাল ক্লিয়ারিং হাউস লিমিটেড। এর মাধ্যমে ভারতের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই এবং নেপালের ন্যাশনাল পেমেন্টস ইন্টারফেস  বা এনপিআই প্ল্যাটফর্মের মধ্যে পেমেন্ট সংযোগ চালু হল। এর ফলে ভারত ও নেপালের মধ্যে রিয়েল-টাইম, কম খরচের এবং নিরাপদ ক্রস-বর্ডার রেমিট্যান্স পরিষেবা মিলবে। যা দু’দেশের নাগরিকদেরই সুবিধা করে দেবে। পর্যটনের ক্ষেত্রেও লেনদেনে বড়ো সুবিধা মিলবে বলে দাবি করেছে সংস্থা দু’টি। অনেক সহজে এক ব্যক্তি থেকে অপর ব্যক্তিকে টাকা ট্রান্সফার করতে পারবেন। প্রাথমিকভাবে নির্দিষ্ট কয়েকটি ব্যাংকের মাধ্যমে এই পরিষেবা দেওয়া হচ্ছে। শীঘ্রই আরও ব্যাংক যুক্ত হবে বলে জানিয়েছে সংস্থা দু’টি। ভারতীয় ও নেপালি গ্রাহকরা এখন মোবাইল নম্বর বা ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস ব্যবহার করে নেপালে টাকা পাঠাতে পারবেন, আর নেপালে থাকা ভারতীয়রা ইউপিআইয়ের মাধ্যমে ভারতে টাকা পাঠাতে পারবেন। জানা গিয়েছে, এই প্রক্রিয়ায় ব্যাংক অ্যাকাউন্টের কোনো তথ্য শেয়ার করার প্রয়োজন নেই। ফলে এই লেনদেন দুই দেশের গ্রাহকদের জন্যই নিরাপদ বলে দাবি করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ