Bartaman Logo
৯ জুন, ২০২৬

রাজ্যসভাতেও পাশ অনলাইন গেমিং রেগুলেশন বিল

লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল অনলাইন গেমিং রেগুলেশন বিল। বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষে এই বিল পেশের পরই শোরগোল শুরু হয়।

রাজ্যসভাতেও পাশ অনলাইন গেমিং রেগুলেশন বিল
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল অনলাইন গেমিং রেগুলেশন বিল। বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষে এই বিল পেশের পরই শোরগোল শুরু হয়। তবে কোনওরকম বিতর্ক ছাড়াই বিলটি পাশ হয়ে যায়। এবার রাষ্ট্রপতির সম্মতি মিললেই তা আইনে পরিণত হবে। তবে এই বিলের সমালোচনায় সরব হয়েছেন অনলাইন গেমিংয়ের সঙ্গে যুক্তরা। তাঁদের মতে, এই বিলের ক্ষেত্রে বড্ড তাড়াহুড়ো করা হয়েছে। অন্যক্ষেত্রে বিনিয়োগ সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা পর্যাপ্ত সময় চেয়েছেন। অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন, ই গেমিং ফেডারেশন, ফেডারেশন অব ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টসের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে জানানো হয়েছে, এই বিলের ফলে দক্ষতা নির্ভর অনলাইন গেমিং শিল্প ক্ষতিগ্রস্ত হবে। চিঠিতে বলা হয়েছে, অনলাইন গেমিংয়ের বাজার ২ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। বছরে ৩১ হাজার কোটি টাকা রাজস্ব দিচ্ছে। তাছাড়া বছরে ২০ হাজার কোটি টাকা কর আদায় হচ্ছে এই ক্ষেত্র থেকে। এখন বছরে ২০ শতাংশ হারে বাজার বাড়ছে। ২০২৮ সালের মধ্যে এই ক্ষেত্র দ্বিগুণ হবে। হঠাৎ করে অনলাইন গেম বন্ধ করা হলে কর্মসংস্থান, বিনিয়োগে এর বিরূপ প্রভাব পড়বে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ