Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

যাত্রী তোলা নিয়ে দুই গাড়ির রেষারেষিতে প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক অনেকে

যাত্রী তোলা নিয়ে দুই গাড়ির রেষারেষিতে প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক অনেকে
  • ২৪ আগস্ট, ২০২৫ ১০:০৮
Prefer us on Google

যাত্রী তোলা নিয়ে দুই সাফারির রেষারেষির সময় সংঘর্ষের ঘটনা ঘটল কুমারগঞ্জের বড়ম মোড়ে। এক সাফারির ধাক্কায় অন্যটি উল্টে পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে। দুর্ঘটনায় প্রাণ গেল একজনের। কুমারগঞ্জ থেকে বালুরঘাটের দিকে আসছিল যাত্রীবোঝাই গাড়ি দু’টি। আহত যাত্রীদের উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে এসেছে কুমারগঞ্জ থানার পুলিস। পুলিস পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ