Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বউবাজারে পুরনো বাড়ির একাংশ ভেঙে জখম ১

বউবাজারে পুরনো বাড়ির একাংশ ভেঙে জখম ১
  • ৮ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

বউবাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। সামনের দিকের বারান্দা বা ব্যালকনি সহ একটা বড় অংশ উপর থেকে ভেঙে পড়ে। সংস্কারের কাজ চলাকালীন পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়েছে। ঘটনাটি ঘটেছে আজ, রবিবার শ্রীনাথ দাস লেনে। এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। পুলিস জানিয়েছে, পুরনো বাড়িটির সংস্কার করা হচ্ছিল। সেই সময়ে বাড়ির একাংশ ভেঙে একজন চাপা পড়েন। জখম ব্যক্তির নাম আশুতোষ অধিকারী। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে। পুলিস সূত্রে খবর, ওই পুরনো বাড়ির সংস্কারের কাজ করছিলেন ৫-৬ জন শ্রমিক। ঘটনাস্থলে রয়েছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা, বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও বউবাজার থানার পুলিস। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ