নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেক্সপিয়র সরণি থানা এলাকায় সম্প্রতি এক কিশোরী নর্তকীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় এক অভিযুক্তের খোঁজে কলকাতা পুলিশের একটি টিম কিছুদিন আগে ঝাড়খণ্ডে গিয়েছিল। কিন্তু সেখানে অভিযুক্তের খোঁজ মেলেনি। তবে তার খোঁজ চলছে। শুক্রবার কলকাতার বিচারভবনের বিশেষ পকসো আদালতে এই মামলার সওয়াল করতে গিয়ে এই কথা জানান সরকারি কৌঁসুলি সৈকত পান্ডে। তিনি বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত ‘ফেরার’। প্রয়োজনে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানানো হবে।



