Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ইতিহাসে আজকের দিনে

ইতিহাসে আজকের দিনে
  • ৮ নভেম্বর, ২০২৫ ০৮:১১
Prefer us on Google

বিশ্ব আরবানিসম দিন

Advertisement

১৬৭৪- বিশিষ্ট ইংরেজ কবি জন মিলটনের মৃত্যু

১৮৬২- সঙ্গীত জগতের কিংবদন্তি পুরুষ ওস্তাদ আলাউদিন খাঁর জন্ম

১৮৮১ – বিশিষ্ট সঙ্গীতশিল্পী তথা সঙ্গীতশিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বাবা সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের সম্পাদনায় বালক-বালিকাদের পাঠ্য সাপ্তাহিক ‘আর্যকাহিনী’ প্রকাশিত হয়

১৮৯৫- জার্মান পর্দাথবিদ উইলিয়াম কনরাড রঞ্জন এক্স রে আবিষ্কার করেন

১৯০০- বিশিষ্ট বাঙালি ব্যঙ্গচিত্রশিল্পী কাফি খাঁ নামে ওরফে প্রফুল্লচন্দ্র লাহিড়ীর জন্ম

১৯০২- গহরজানের গান দিয়ে কলকাতায় এশিয়ার প্রথম রেকর্ডিং শুরু হয়

১৯০৯- বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের জন্ম

১৯১০- ওয়াশিংটনের নির্বাচনে প্রথম কোনও মহিলা ভোট দেন

১৯২১- বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সুবিনয় রায়ের জন্ম

১৯২৭- রাজনীতিক লালকৃষ্ণ আদবানির জন্ম

১৯৩৩- ভারতের প্রথম পেশাদার আলোকচিত্রী-চিত্রকরদের মধ্যে অন্য–তম বিশিষ্ট আলোকচিত্র শিল্পী লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরীর মৃত্যু

১৯৩৩ - আফগানিস্তানের রাজা নাদির শাহ আততায়ীর হাতে নিহত হন

১৯৩৬- প্রখ্যাত হিন্দী কথাসাহিত্যিক মুনশি প্রেমচাঁদের মৃত্যু

১৯৭৬- ক্রিকেটার ব্রেট লি’র জন্ম

২০১৬- ভারতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়

Advertisement
সম্পর্কিত সংবাদ