Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সাফল্যের সিঁড়িতে

বিশ্বজুড়ে ২০০ কোটি টাকার গণ্ডি পেরল ‘ওয়ার ২’। গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ছবিটি।

সাফল্যের সিঁড়িতে
  • ১৮ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

বিশ্বজুড়ে ২০০ কোটি টাকার গণ্ডি পেরল ‘ওয়ার ২’। গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ছবিটি। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই সিনেমা ঘিরে দর্শকমহলে উন্মাদনা ছিলই। তারই ছাপ পড়ল বক্স অফিস কালেকশনে। শোনা যাচ্ছে, তিনদিনের হিসেব অনুযায়ী ইতিমধ্যে ২০০ কোটি ছাড়িয়ে গিয়েছে ‘ওয়ার ২’-এর কালেকশন। ভারতে সেই অঙ্ক প্রায় ১৪৪ কোটি টাকা। অর্থাৎ ‘স্কাই ফোর্স’ ও ‘সিকান্দর’ ছবির লাইফ টাইম ব্যবসাকে ছাপিয়ে গেল ‘ওয়ার ২’। তাও মাত্র তিনদিনে। রবিবারের হিসেব প্রকাশ্যে এলে ছবিটি আরও ভালো ফল করবে বলেই মত নির্মাতাদের। এই ছবির সঙ্গেই আরও এক স্পাই ইউনিভার্সের ছবির ঘোষণা করা হয়েছে। এরপর স্পাই ইউনিভার্সে যোগ দিচ্ছেন মহিলারা। আলিয়া ভাট ও শর্বরীর ‘আলফা’ সিনেমার ঘোষণা রয়েছে ‘ওয়ার ২’-এর সঙ্গে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ