Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রবিবারও অনুব্রত মণ্ডলের পরিবর্তে বোলপুরের এসডিপিও অফিসে তাঁর আইনজীবী ও ঘনিষ্ঠ বন্ধু ‌

আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করার ঘটনায় গতকাল, শনিবারের পর আজ, রবিবারও হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের

রবিবারও অনুব্রত মণ্ডলের পরিবর্তে বোলপুরের এসডিপিও অফিসে তাঁর আইনজীবী ও ঘনিষ্ঠ বন্ধু ‌
  • ১ জুন, ২০২৫ ১৯:০৬
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করার ঘটনায় গতকাল, শনিবারের পর আজ, রবিবারও হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। কিন্তু এদিনও নির্দিষ্ট সময়ে তৃণমূল নেতার পরিবর্তে বোলপুরের এসডিপিও অফিসে আসেন তাঁর অত্যন্ত ঘনিষ্ঠভাজন তথা রাজ্য শিক্ষাবন্ধু সেলের সভাপতি দেবব্রত সরকার ওরফে গগন সরকার ও আইনজীবী বিপদতারণ ভট্টাচার্য।

Advertisement

এরপর এসডিপিও অফিস থেকে বেরিয়ে এসে দেবব্রতবাবু সাংবাদিকদের বলেন, ‘অনুব্রত মণ্ডল বাড়িতে আছেন। বিছানায় বিশ্রাম নিচ্ছেন, তিনি অসুস্থ।’এরপর বিস্ফোরক অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘কোনও ফোন কল করা হয়নি। এআইয়ের মাধ্যমে করা হয়েছে। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এটা ষড়যন্ত্র। দল যা নির্দেশ দেবে, অনুব্রত মণ্ডল তাই করবে। অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রী ও দলের অনুগত সৈনিক। দল যা তদন্ত করার করবে। দল যা বলেছে উনি তাই করেছেন। দলের বাইরে উনি একটা কাজও করবেন না।’ আইসি যে ভয়ঙ্কর অভিযোগ তুলছেন তার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সেটা সরকার দেখছেন। দলের একাংশ যুক্ত থাকতে পারে।’ অর্থাৎ অনুব্রত মণ্ডল কি এদিনও হাজিরা এড়ালেন? এই নিয়ে শুরু হয়েছে চর্চা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ