• অস্কারের শর্টলিস্টে জায়গা পেয়েছে ঈশান খট্টর অভিনীত ‘হোমবাউন্ড’। ভাইয়ের সাফল্যে খুশি দাদা তথা অভিনেতা শাহিদ কাপুর। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘গোটা টিমের জন্য আমি গর্বিত।’ নিখাদ বন্ধুত্বের গল্প বলে নীরজ ঘেওয়ান পরিচালিত ছবিটি। তবে আরও অনেক ঝাড়াই-বাছাই এখনও বাকি। সেরা পাঁচে আসতে গেলে প্রয়োজন আরও লড়াইয়ের। আগামী ২২ জানুয়ারি চূড়ান্ত মনোনয়ন প্রকাশ্যে আসবে, তখনই জানা যাবে অস্কারের মূল বিভাগে লড়তে পারছে কি না ‘হোমবাউন্ড’। যদিও দীর্ঘদিন পর ভারতীয় ছবি অস্কারের শর্টলিস্টে জায়গা করে নেওয়ায় আশাবাদী সিনেপ্রেমীরা।



