নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধান পরীক্ষকদের অন ডিউটি লিভ দু’দিন কমাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সোমবার এই তালিকা প্রকাশ করা হয়েছে সংসদের তরফে। গত বছর তাঁরা ২৩ দিন অন ডিউটি লিভ পেয়েছিলেন। এবার তা হয়েছে ২১ দিন। স্ক্রুটিনি এবং মার্কস আপলোড করার ক্ষেত্রে একদিন করে কমেছে লিভ। পরীক্ষক, জেলা পরীক্ষা কমিটির সদস্য, সংসদের নমিনি প্রমুখের অন ডিউটি লিভ অপরিবর্তিত রয়েছে।



