Bartaman Logo
৯ জুন, ২০২৬

পাঁচিল টপকে ‘শহিদ’দের শ্রদ্ধা জানাতে পৌঁছলেন ওমর আবদুল্লা! কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মমতার

সোমবার দিনভর উত্তপ্ত রইল জম্মু ও কাশ্মীর। খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন পুলিস কর্মীরা! শারীরিক হেনস্থার অভিযোগ তুলে সরব হলেন ওমর আবদুল্লা।

পাঁচিল টপকে ‘শহিদ’দের শ্রদ্ধা জানাতে পৌঁছলেন ওমর আবদুল্লা! কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মমতার
  • ১৪ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: সোমবার দিনভর উত্তপ্ত রইল জম্মু ও কাশ্মীর। খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন পুলিস কর্মীরা! শারীরিক হেনস্থার অভিযোগ তুলে সরব হলেন ওমর আবদুল্লা। একইসঙ্গে পুলিসের এমন ব্যবহারে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Advertisement

উল্লেখ্য, সোমবার সকালে শ্রীনগরে ‘শহিদ’দের কবরস্থান মাজার-ই-শুহাদায় সমর্থকদের নিয়ে প্রবেশ করতে যান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। কিন্তু অভিযোগ, তাঁকে সেখানে প্রবেশ করতে বাধা দেন পুলিস কর্মীরা। কিন্তু যাবতীয় বাধা উড়িয়ে পাঁচিল টপকে কবরস্থানে প্রবেশ করেন ওমর। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়।

ওমর আবদুল্লা দাবি করেন, “গতকাল মাজার-ই-শুহাদা’য় প্রবেশাধিকার ছিল না। আজ কোন আইনে পুলিস আমাদের আটকে রাখছে। আমরা স্বাধীন রাষ্ট্রে বাস করি। কিন্তু ওরা মনে করে আমরা ওদের গোলাম। স্পষ্টভাবে আমি জানিয়ে দিতে চাই যে, আমরা কারও ক্রীতদাস নই, যদি আমরা কারও গোলাম হই তবে সেটা এখানকার জনগণের। আমাদের আটকানোর সবরকম চেষ্টা হয়েছিল। তবে তা আমরা ব্যর্থ করেছি।”

ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, “শহিদদের কবরস্থানে যাওয়াটা কি দোষের? এটা কেবল দুর্ভাগ্যজনকই নয়, এটা একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকারও হরণ করে। আজ সকালে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে যা ঘটেছে তা কোনও মতেই গ্রহণযোগ্য নয়। এটা অত্যন্ত মর্মান্তিক ও লজ্জাজনক।”

সম্পর্কিত সংবাদ