Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

আচমকাই দিক পরিবর্তন, গুজরাতের বদলে চীনের বন্দরের দিকে এগোল তেলের ট্যাঙ্কার

আচমকাই দিক পরিবর্তন করল তেল ভর্তি ট্যাঙ্কার। জলপথে ভারতের দিকে আসার বদলে চীনের দিকে এগোল ইরানের অপরিশোধিত তেল ভর্তি জাহাজ। জানা গিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ার সুবাদে দীর্ঘ ৭ বছর পর ইরানের তেল ভর্তি ট্যাঙ্কারটি ভারতীয় ভূখণ্ডের দিকেই আসছিল।

আচমকাই দিক পরিবর্তন, গুজরাতের বদলে চীনের বন্দরের দিকে এগোল তেলের ট্যাঙ্কার
  • ৩ এপ্রিল, ২০২৬ ১৯:০৪
Prefer us on Google

নয়াদিল্লি, ৩ এপ্রিল: আচমকাই দিক পরিবর্তন করল তেল ভর্তি ট্যাঙ্কার। জলপথে ভারতের দিকে আসার বদলে চীনের দিকে এগোল ইরানের অপরিশোধিত তেল ভর্তি জাহাজ। জানা গিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ার সুবাদে দীর্ঘ ৭ বছর পর ইরানের তেল ভর্তি ট্যাঙ্কারটি ভারতীয় ভূখণ্ডের দিকেই আসছিল। কিন্তু গুজরাতের ভাদিনা বন্দরের দিকে আসার বদলে আচমকাই দিক পরিবর্তন করে পিং শুন নামের জাহাজটি। ৬ লক্ষ ব্যারেল তেল নিয়ে সেটি চলে যায় চীনের ডংইং বন্দরের দিকে।

Advertisement

এরপরই কেন এই ঘটনা কেন ঘটল তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে দাম মেটানোর সমস্যার জেরেই ট্যাঙ্কারটি দিক পরিবর্তন করেছে। ইরানের সুইফট ব্যাঙ্কিং সিস্টেম নেই। ফলে তাঁদের সঙ্গে লেনদেন করাটাও কিছুটা সমস্যাদায়ক। আগে তেল কেনার পর পেমেন্টের জন্য ৩০-৬০ দিন সময় পাওয়া যেত। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবহে সকলেই দ্রুত পেমেন্ট চাইছেন। ভারতের পক্ষ থেকে এই লেনদেনে সময় লাগার ফলেই জাহাজের অভিমুখের পরিবর্তন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এর ফলে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড়ের পর দীর্ঘ ৭ বছর পর ভারতে আসছিল ইরানের তেল। কিন্তু শেষমেশ তাতে বাধা পড়ল। মার্কিন ছাড়ের মেয়াদ আগামী ১৯ এপ্রিল শেষ হচ্ছে বলে সূত্রের খবর। তার আগে ইরানের তেল নিয়ে আর কোনও ট্যাঙ্কার ভারতে আসবে কী না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। 

সম্পর্কিত সংবাদ