Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মালগাড়ির তেলের ট্যাঙ্কার লাইনচ্যুত বজবজে, দুর্ভোগ

বজবজ ও নুঙ্গি স্টেশনের মাঝে তেলবাহী ট্রেনের দু’টি ট্যাঙ্কার লাইনচ্যুত। এই ঘটনার পর বুধবার সকালে বজবজ-শিয়ালদহ শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল।

মালগাড়ির তেলের ট্যাঙ্কার লাইনচ্যুত বজবজে, দুর্ভোগ
  • ৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: বজবজ ও নুঙ্গি স্টেশনের মাঝে তেলবাহী ট্রেনের দু’টি ট্যাঙ্কার লাইনচ্যুত। এই ঘটনার পর বুধবার সকালে বজবজ-শিয়ালদহ শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। ঘটনাটি ঘটে অফিস টাইমে। তারপর ব্যস্ত সময়ে এই শাখার বজবজ, নুঙ্গি, আকড়া, সন্তোষপুর, বেসব্রিজ, মাঝেরহাট, নিউ আলিপুর ইত্যাদি স্টেশনে দুর্ভোগে পড়েন যাত্রীরা। মানুষের অভিযোগ, টানা এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ফলে প্রবল সমস্যার মুখে পড়তে হয়েছে সবাইকে। 

Advertisement

তবে পূর্ব রেলের এক আধিকারিকের দাবি, এদিন এই ঘটনার পর বজবজ থেকে শিয়ালদহগামী একটি ট্রেন ২০ মিনিট বন্ধ ছিল। অন্যদিকে শিয়ালদহ থেকে বজবজগামী একটি ট্রেন নুঙ্গি পর্যন্ত যাওয়ার পর তা ফের শিয়ালদহ ফিরে গিয়েছে। তারপর যথারীতি ট্রেন চলাচল করেছে। যদিও এদিন দুপুর পর্যন্ত আপ ও ডাউন লাইনের সবকটি ট্রেন বিলম্বে চলার কথা স্বীকার করেছেন তিনি। বিকেলের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে রেলের দাবি।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, বজবজ থেকে আপ লাইন দিয়ে মাঝেরহাটের দিকে যাচ্ছিল একটি তেলের ট্যাঙ্কার সহ মালগাড়ি। বজবজের ওই জায়গায় মালগাড়ি যাওয়ার আলাদা লাইন আছে। সকাল আটটা ৪০ মিনিট নাগাদ মালগাড়ির ইঞ্জিন লাইন বদলে আপ লাইনে ওঠার সময় পিছনের দিকে থাকা দু’টি তেলের ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। রেলের এক আধিকারিক বলেন, ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত মালগাড়ি সরানো কাজ শুরু হয়। মূল ইঞ্জিন আলাদা করে লাইন থেকে সরানো হয়েছে। লাইনচ্যুত মালগাড়ির দু’টি ট্যাঙ্কার লাইনে তুলতে বিকেল গড়িয়ে গিয়েছে বলে খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ