নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের জন্য আজ, শুক্রবার সল্টলেকে অনুষ্ঠিত হবে একদিনের ‘জব ফেয়ার’। দি ডিরেক্টরেট জেনারেল রিসেটলমেন্ট (ডিজিআর) দপ্তরের উদ্যোগে এই চাকরির মেলার আয়োজন করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, সল্টলেকের
Advertisement
আর্মি ক্যাম্পে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় সেনা বাহিনীর ইস্টার্ন কমান্ডের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শ্রীকান্ত। মূলত অবসরপ্রাপ্তদের দ্বিতীয় ক্যারিয়ার তৈরি করার জন্যই এই সুযোগের ব্যবস্থা করা হচ্ছে।



