Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অবসরপ্রাপ্ত পুলিসকর্মী গ্রেপ্তার

অবসরপ্রাপ্ত পুলিসকর্মী গ্রেপ্তার
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আদালত অবমাননার অভিযোগে গ্রেপ্তার করা হল এক অবসরপ্রাপ্ত পুলিসকর্মীকে। ধৃতের নাম গৌতম ঘটক। অভিযোগ, একাধিক মামলায় চার্জশিট জমা দেননি তিনি। এমনকী মামলা চলাকালীন কোর্টে হাজিরাও দিতেন না। বারবার সমন দিয়েছিল আদালত। সেটাও গুরুত্ব দেননি। শুক্রবার তাঁকে বারুইপুর আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।   পুলিস সূত্রে জানা গিয়েছে, তিনি এক সময় সোনারপুর থানায় কর্মরত ছিলেন। তারপর উত্তর ২৪ পরগনায় বদলি হয়ে যান তিনি। সেখান থেকে অবসর গ্রহণ করেন। সোনারপুর  থানায় কাজ করার সময় এই অনিয়ম করেছেন ওই পুলিসকর্মী। তিনি যেসব মামলার তদন্তকারী অফিসার ছিলেন, সেগুলির মধ্যে বেশিরভাগই অসম্পূর্ণ রেখে দিয়েছিলেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ