Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অভব্য আচরণের অভিযোগ ট্রেনে

অভব্য আচরণের অভিযোগ ট্রেনে
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ট্রেনে অভব্যতার অভিযোগ উঠল সহযাত্রীর বিরুদ্ধে। শুক্রবার মা তাঁরা এক্সপ্রেসে দু’টি পরিবার রামপুরহাট থেকে বাড়ি ফিরছিল। রামপুরহাট স্টেশন থেকে ট্রেনে ওঠার সময়েই তাঁদের মধ্যে বিবাদ বাঁধে। এর মধ্যে একটি পরিবারের এক মহিলা অভিযোগ তোলেন যে, তাঁর সঙ্গে অপর পরিবার অভব্য আচরণ করেছে। আর জি কর বানিয়ে দেব বলে হুমকি দিয়েছে। এতে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। তিনি হেল্পলাইনে অভিযোগ করেন। খবর দেওয়া হয় নৈহাটি জিআরপি’তে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ