Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অভয়া কাণ্ড: সিবিআইয়ের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল, ভোগান্তি

অভয়া কাণ্ড: সিবিআইয়ের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল, ভোগান্তি
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভয়া মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে শনিবার দুপুরে শহরের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভে শামিল হল একাধিক রাজনৈতিক দল ও সংগঠন। প্রতিবাদ মিছিল ও জমায়েত হয় নিজাম প্যালেস, কলেজ স্ট্রিট, রানি রাসমণি অ্যাভিনিউ, সল্টলেকের সিজিও কমপ্লেক্স সহ বিভিন্ন জায়গায়। সে জন্য অসংখ্য সাধারণ মানুষ ও নিত্যযাত্রীকে ভোগান্তির শিকার হতে হয়। কলেজ স্ট্রিটে জমায়েতের জন্য পুলিস রাস্তা বন্ধ করে দেয়। দুপুর পৌনে ২টো নাগাদ রাস্তা খোলে।
Advertisement
শনিবার ১২টা নাগাদ এসইউসিআই এবং দুপুর ২টো নাগাদ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সংগঠন ডব্লুবিজেডিএফ-এর নেতৃত্বে সল্টলেক করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল হয়। দুপুর ২টোয় কলেজ স্ট্রিটে জমায়েত করেন এসএফআই নেতা-কর্মীরা। নিজাম প্যালেসের সামনে দুপুরে বিক্ষোভ দেখান প্রদেশ কংগ্রেস কর্মীরা। প্রদেশ সভাপতি শুভঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে বিক্ষোভ চলে। পুলিসের সঙ্গে দফায় দফায় বচসা এবং ধাক্কাধাক্কি হয়। রানি রাসমণি অ্যাভিনিউতে বিক্ষোভ দেখান অভয়া মঞ্চের প্রতিনিধিরা। 
সম্পর্কিত সংবাদ