Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অবৈধ জলের কারবার, সিল করা হল পাঁচটি ইউনিট

অবৈধ জলের কারবার, সিল করা হল পাঁচটি ইউনিট
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শহর জুড়ে রমরমিয়ে চলা অবৈধ জলের কারবার বন্ধ করতে আধিকারিকদের নিয়ে শনিবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছিলেন কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস। রবিবারও একইভাবে শহরের পাঁচটি এলাকায় অভিযান চালান তিনি। পুরপ্রধানের হস্তক্ষেপে সিল করে দেওয়া হয় জলের অবৈধ ইউনিটগুলি। রবিবার সকালে কোন্নগর পুরসভার ক্রাইপার রোড, জোড়াপুকুর সহ শহরের পাঁচটি জায়গায় চলা অবৈধ জলের ইউনিটে অভিযান চালান স্বপন দাস। যেভাবে পাম্পের সাহায্যে ভূগর্ভস্থ জল তুলে পরিশোধন না করেই এক ও দুই লিটারের বোতল থেকে শুরু করে কুড়ি লিটারের বড় বড় ড্রামে ভরা হচ্ছে, সেই রমরমা কারবার দেখে রীতিমতো তাজ্জব বনে যান পুরসভার চেয়ারম্যান। তাঁর নির্দেশে বন্ধ করে দেওয়া হয় জলের প্লান্টগুলি।
Advertisement
সম্পর্কিত সংবাদ