Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউটাউনের একাধিক জায়গায় ফুটপাতই নেই, বহু রাস্তায় আলোও জ্বলে না

নিউটাউনের একাধিক জায়গায় ফুটপাতই নেই, বহু রাস্তায় আলোও জ্বলে না
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: স্মার্ট সিটি নিউটাউনের পরিষেবার দায়িত্ব নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি’র (এনকেডিএ)। এ শহরের বাসিন্দাদের মুখ থেকে সরাসরি সমস্যার কথা শোনা এবং পরামর্শ নেওয়ার জন্য শুরু হয়েছিল আবাসিক-এনকেডিএ বৈঠক। কিন্তু অভিযোগ, দীর্ঘদিন ধরে সেই বৈঠক একপ্রকার ‘শীতঘুমে’। অবশেষে শনিবার ফের বৈঠক হল। এবং উঠে এল বেহাল পরিষেবা সংক্রান্ত একাধিক তথ্য। এনকেডিএ বিষয়গুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানা গিয়েছে।
Advertisement
নিউটাউনের অ্যাকশন এরিয়া-১ এবং অ্যাকশন এরিয়া-৩ এলাকার আবাসিক প্রতিনিধিদের নিয়ে এদিন বৈঠক হয়। আবাসিকদের বক্তব্য, বছরখানেক পর বৈঠক হল। তাই আবাসিকদের আগ্রহ ছিল। এই বৈঠক না হলে সমস্যার কথা সঠিকভাবে পৌঁছে দেওয়া যায় না। 
উপস্থিত এক প্রতিনিধি বলেন, প্রায় ২০০ প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন। আমরা একাধিক সমস্যার কথা তুলে ধরেছি। যেখানে ফুটপাত হয়নি সেখানে যাতায়াতের প্রবল সমস্যা। শহরের বহু এলাকায় কিছু স্ট্রিট লাইট জ্বলে না। কিছু পার্কের ভিতরও সমস্যা আছে। বেশ কয়েকটি গ্রিন ভার্জের অবস্থা খারাপ। স্কুলের গাড়ি যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে। অনেক জায়গায় সিসি ক্যামেরা বসেনি। সমস্ত বিষয় এনকেডিএ’কে জানানো হয়েছে। এছাড়াও, কীটপতঙ্গ রোধে ব্যবস্থা, কঠিন বর্জ্য পৃথকীকরণ, খেলার মাঠ ও পার্কের রক্ষণাবেক্ষণ, জঙ্গল সাফাই, ফাঁকা জমিতে অগ্নিকাণ্ড, নাগরিকদের জন্য অ্যাপ চালু ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা হয় বলে জানা গিয়েছে। 
সম্পর্কিত সংবাদ