Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬

রাজ্যের ৩ ব্যস্ত রুটে বাড়বে ট্রেনের সংখ্যা

হাওড়া - দিল্লি, হাওড়া - চেন্নাই এবং হাওড়া - মুম্বই রুটে বাড়তে চলেছে মেল, এক্সপ্রেস ট্রেনের সংখ্যা। দেশের সাতটি হাই-ডেনসিটি রেল রুটের ‘ক্যাপাসিটি’ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক।

রাজ্যের ৩ ব্যস্ত রুটে বাড়বে ট্রেনের সংখ্যা
  • ২৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হাওড়া - দিল্লি, হাওড়া - চেন্নাই এবং হাওড়া - মুম্বই রুটে বাড়তে চলেছে মেল, এক্সপ্রেস ট্রেনের সংখ্যা। দেশের সাতটি হাই-ডেনসিটি রেল রুটের ‘ক্যাপাসিটি’ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। রেলের পরিভাষায় ‘ক্যাপাসিটি’ বৃদ্ধির অর্থই হল, সংশ্লিষ্ট রুটগুলিতে রেল লাইনের সংখ্যা বাড়বে। এর ফলে স্বাভাবিক নিয়মেই বৃদ্ধি পাবে দূরপাল্লার ট্রেনের সংখ্যা। কিন্তু এরপরেও কি উল্লিখিত রুটগুলিতে কনফার্মড টিকিট না পাওয়ার সমস্যা পুরোপুরি মেটানো সম্ভব হবে? দেশের যে সাতটি রেল রুট হাই-ডেনসিটি হিসাবে পরিচিত, তার মধ্যে অন্যতম হল বাংলার উল্লিখিত তিনটি অংশ। অন্য চারটি হল চেন্নাই-মুম্বই, দিল্লি-মুম্বই, দিল্লি-চেন্নাই এবং দিল্লি-গুয়াহাটি। বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই তিনি দেশের সাতটি হাই-ডেনসিটি রেল রুটের ‘ক্যাপাসিটি’ বৃদ্ধির ঘোষণা করেছেন। বর্তমানে সবমিলিয়ে হাই-ডেনসিটি রুট ছড়িয়ে রয়েছে প্রায় ১১ হাজার কিলোমিটার অংশে। এদিন রেলমন্ত্রী জানিয়েছেন, কিছু অংশে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। অথবা অনুমোদিত হয়ে কাজ শুরুর অপেক্ষায় রয়েছে। বাকি অংশে খুব দ্রুত ডিপিআর (ডিটেলড প্রজেক্ট রিপোর্ট) তৈরির কাজ শুরু হচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ