Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গত বছরের তুলনায় চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় অর্ধেক

গত বছরের তুলনায় চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় অর্ধেকে নামল উত্তর দিনাজপুর জেলায়। যার ফলে এবছর ডেঙ্গু নিয়ে উদ্বেগ অনেকটাই কম।

গত বছরের তুলনায় চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় অর্ধেক
  • ১৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রায়গঞ্জ: গত বছরের তুলনায় চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় অর্ধেকে নামল উত্তর দিনাজপুর জেলায়। যার ফলে এবছর ডেঙ্গু নিয়ে উদ্বেগ অনেকটাই কম। এদিকে, শীত পড়লেও এখনও মশার উপদ্রব যথেষ্ট রয়েছে। মশাবাহিত রোগে কমবেশি আক্রান্ত হচ্ছে মানুষ। বেশ কয়েকজন ভর্তিও রয়েছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। 

Advertisement

জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৫১১ জন। পরীক্ষা করা হয়েছিল ৭৯২৭টি। চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ২৯৫ জন। পরীক্ষা করা হয়েছে ৮৪৭৮টি। ডেঙ্গুতে গত বছর আক্রান্তের পজিটিভিটির হার ছিল ৬.২৪ শতাংশ। এবছর সেই সংখ্যা হয়েছে ৩.৪৫ শতাংশ। মৃত্যু হয়নি কোনও আক্রান্তের। অন্যদিকে ম্যালেরিয়ায় গত বছরের মতো এবছরও সংখ্যা প্রায় এক। গত বছর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ১৭৯ জন। এবছর সেই সংখ্যা কিছুটা বেড়ে হয়েছে ১৮৮ জন। 
এবছর মশাবাহিত রোগ রুখে দেওয়া অনেকটাই সম্ভব হয়েছে বলে মনে করছেন উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস। তিনি বলেন, জেলা প্রশাসন, পুরসভা ও ব্লকগুলির যৌথ প্রচেষ্টায় ডেঙ্গু এবছর অনেকটাই কম। এবছর স্ক্রিনিং, টেস্ট ভালো করে করা হয়েছে। পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণে একাধিক পর্যালোচনা বৈঠক করা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছেন। ঘরে ঘরে প্রচার করা হয়েছে, মশারি ব্যবহারের সচেতনতা, অযথা জল জমতে না দেওয়া,আবর্জনা পরিষ্কার রাখা, এই সব মিলিয়েই এসেছে এই সাফল্য। মশাবাহিত রোগ রোধ করতে আমাদের এই প্রচেষ্ট আগামী দিনেও চলবে।  প্রতীকী চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ