Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নিউ কোচবিহারে ৪৬ কেজি গাঁজা সহ ধৃত ২

নিউ কোচবিহারে ৪৬ কেজি গাঁজা সহ ধৃত ২
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: গোপন সূত্রে খবর পেয়ে ২২টি প্যাকেটে প্রায় ৪৬ কেজি গাঁজা উদ্ধার করল পুন্ডিবাড়ি থানার পুলিস। এই ঘটনায় পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম পার্থ বর্মন ও বাপ্পা বর্মন। তারা দু’জনেই তুফানগঞ্জ থানার মারুগঞ্জের বাসিন্দা। নিউ কোচবিহার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 
Advertisement
ঘটনায় পুলিস একটি গাড়ি আটক করেছে। পুলিস দেখে অভিযুক্তরা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু তা সফল হয়নি। পুলিস এদের গ্রেপ্তার করে কোচবিহার-২ বিডিও বিশ্বজিৎ সরকারের উপস্থিততে আইনি পদক্ষেপ করে। পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হয়। নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিস জানিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ