Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিবিধ

নাট্যোৎসব

২০তম বর্ষে পদার্পণ করল নাটকওয়ালা কলকাতা নাট্যদল। সেই উপলক্ষে দু’দিন ব্যাপী নাট্যোৎসব অনুষ্ঠিত হল। উৎসবের প্রথম দিন শিশির মঞ্চে মঞ্চস্থ হয় ‘বাস্তুভিটে’ নাটকটি। নাট্যকার মনোজ মিত্রকে শ্রদ্ধা জানিয়ে মঞ্চস্থ হয় এই নাটক।

নাট্যোৎসব
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
২০তম বর্ষে পদার্পণ করল নাটকওয়ালা কলকাতা নাট্যদল। সেই উপলক্ষে দু’দিন ব্যাপী নাট্যোৎসব অনুষ্ঠিত হল। উৎসবের প্রথম দিন শিশির মঞ্চে মঞ্চস্থ হয় ‘বাস্তুভিটে’ নাটকটি। নাট্যকার মনোজ মিত্রকে শ্রদ্ধা জানিয়ে মঞ্চস্থ হয় এই নাটক। রচনা, নির্দেশনা ও অভিনয়ে ছিলেন শ্যামল কুমার চক্রবর্তী। মানুষ আজন্ম তার শিকড়ের সন্ধান করে আত্মানুসন্ধানে, ভিটেমাটির টানে অথবা নিজের উৎস সন্ধানে। তাই সে বার বার ফিরে যেতে চায় অতীতে। এই বদলানো সামাজিক প্রেক্ষাপটে যখন অতীত এসে থমকে দাঁড়ায়, তখনই শুরু হয় অস্তিত্ব সঙ্কট। বাস্তুভিটে নাটকে এই অস্তিত্ব সঙ্কটের মুহূর্ত প্রতিফলিত হয়েছে মজা ও হাসির দ্যোতকে। নাট্যোৎসবের দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় ‘নটী বিনোদিনী’। নাটককার ব্রজেন্দ্র কুমার দে। নির্দেশনায় ছিলেন সুস্মিতা চক্রবর্তী। বাংলা রঙ্গমঞ্চে বিনোদিনীর অবদানের কথা সর্বজনবিদিত। অভিনয়ে ছিলেন উৎপল চট্টোপাধ্যায় (শ্রীরামকৃষ্ণ), জীবেশ ভট্টাচার্য (গিরিশ ঘোষ), শুভা মুখোপাধ্যায় (বিনোদিনী) প্রমুখ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ