নিজস্ব প্রতিনিধি, বরানগর: কল্যাণীতে বাজি বিস্ফোরণের ঘটনার পর সতর্ক পুলিস। শনিবার রাতে বাসুদেবপুর থানার পুলিস তল্লাশি চালিয়ে প্রায় পাঁচ কুইন্টাল বাজি উদ্ধার করেছে। পুলিস জানিয়েছে, হাসান সর্দার ও নাসির শেখ নামের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। শনিবার দুপুরে বাসুদেবপুর থানার ঘোষপাড়া এলাকায় আচমকা অভিযান চালায় পুলিস।



