Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পঞ্চায়েত প্রধানকে এনআরসির নোটিস!

পঞ্চায়েত প্রধানকে এনআরসির নোটিস!
  • ৬ আগস্ট, ২০২৫ ১৯:০৮
Prefer us on Google

ফের রাজ্যের বাসিন্দাকে এনআরসির নোটিস দিল অসম ফরেনার্স ট্রাইব্যুনাল। যাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। কোচবিহারের মাথাভাঙা ১ নং ব্লকের হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান বীনামা বর্মনকে এনআরসির চিঠি দিয়েছে অসম ফরেনার্স ট্রাইব্যুনাল। যাকে কেন্দ্র করে ক্ষুব্ধ কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব। আজ, বুধবার ওই প্রধানের বাড়িতে গিয়ে কথা বলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন। একই সঙ্গে মিনতী শীল শর্মার ভাই ও তাঁর এক ছেলের সঙ্গেও কথা বলেছেন তৃণমূলের নেতারা। ভাঙামোড়ে তৃণমূল নেতারা যেতেই ভিড় করেন স্থানীয়রা। এদিন তৃণমূলের নেতারা জানিয়েছেন, এনআরসির বিষয়ে তাঁরা সাধারণ মানুষের পাশে থাকবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ