Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নোংরা জলের দূষণ রুখতে পিছিয়ে রাজ্যের ৮০টি ব্লক

নোংরা জলের দূষণ রুখতে পিছিয়ে রাজ্যের ৮০টি ব্লক
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নলকূপ অথবা বিভিন্ন বাড়ি থেকে বেরনো নোংরা জল যাতে রাস্তাঘাটে, খোলা জায়গায় জমে না-থাকে তার জন্য ‘ধূসর জল ব্যবস্থাপনা’র উপর জোর দিয়েছে কেন্দ্র। এমন জল সাধারণভাবে সোক পিট করে তার মধ্যে ফেলা হয়, অথবা বিশেষ পদ্ধতিতে শোধন করে ফেলতে হয় খাল-বিলে। উদ্দেশ্য খাল-বিলের জল দূষণ বন্ধ করা। রাজ্যের ব্লক প্রশাসনগুলি সেই কাজ করে থাকে। 
Advertisement
এই কাজটি কতটা হয়েছে, তা পর্যালোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে, ১৭টি জেলার ৮০টি ব্লকে এই কাজ ঠিকমতো হচ্ছে না। এই খাতে বরাদ্দ টাকার ২০ শতাংশও খরচ হয়নি। কেন এই পরিস্থিতি? কৈফিয়ত চাইবে রাজ্য পঞ্চায়েত দপ্তর। সবচেয়ে খারাপ অবস্থা দক্ষিণ ২৪ পরগনার। এই জেলার ২৯টি ব্লকের মধ্যে ২৩টিতেই প্রচুর টাকা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। যেমন এই জেলার ভাঙড়-২, মগরাহাট-১ এবং বিষ্ণুপুর-১ ব্লকে ১০ কোটি টাকা খরচ করা বাকি। এছাড়া মুর্শিদাবাদের ১২টি ব্লক মোট বরাদ্দের ২০ শতাংশ টাকাও খরচ করতে পারেনি। ওই জেলার বড়ঞা ও খড়গ্রাম ব্লকের হাল সবচেয়ে করুণ। হুগলি জেলায় এমন ব্লকের সংখ্যা ৯।
সম্পর্কিত সংবাদ