Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

এবার সরকারি হাসপাতালে বোন ম্যারো প্রতিস্থাপনেও মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধা

প্রাইভেট হাসপাতালে চালু হয়েছে ২০১৭ সাল থেকেই। এবার সরকারি হাসপাতালে বোন ম্যারো প্রতিস্থাপনেও সুবিধা মিলবে স্বাস্থ্যসাথী কার্ডের।

এবার সরকারি হাসপাতালে বোন ম্যারো প্রতিস্থাপনেও মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধা
  • ৪ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাইভেট হাসপাতালে চালু হয়েছে ২০১৭ সাল থেকেই। এবার সরকারি হাসপাতালে বোন ম্যারো প্রতিস্থাপনেও সুবিধা মিলবে স্বাস্থ্যসাথী কার্ডের। স্বাস্থ্যদপ্তরের এক পদস্থ সূত্র জানিয়েছে, সম্প্রতি এন আর এস মেডিক্যাল কলেজের হেমাটোলজি বিভাগের চিকিৎসকরা স্বাস্থ্যদপ্তরের আবেদন জানান। তাঁদের বক্তব্য ছিল, ৬০ জনেরও বেশি রোগী বোন ম্যারো প্রতিস্থাপনের অপেক্ষায় রয়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যসাথীর সুবিধা মিললে গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত রোগীদের খুব সুবিধা হবে। 

Advertisement

শুধু সেই আবেদনই মঞ্জুরই করেনি রাজ্য, এন আর এস-এর পাশাপাশি মেডিক্যাল কলেজেও বোন ম্যারো প্রতিস্থাপনের রোগীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে থ্যালাসেমিয়া, লিউকোমিয়া সহ রক্তের দুরারোধ্য অসুখে আক্রান্তদের সুবিধা হবে। বর্তমানে সরকারি ক্ষেত্রে মেডিক্যাল কলেজ এবং এন আর এস—এই দুই জায়গায় বোন ম্যারো প্রতিস্থাপন হয়। দপ্তরের ওই পদস্থ সূত্র জানিয়েছে, প্রতি প্রতিস্থাপনে আমরা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা দেব। প্রাইভেটে বোন ম্যারো প্রতিস্থাপনে ৮-১০ লক্ষ টাকা খরচ হলেও, সরকারি ক্ষেত্রে বেড ভাড়া, অপারেশন খরচ, চিকিৎসকদের ফিজের প্রশ্নই আসে না। তাই আশা করা যায়, খরচ ৫ লাখের মধ্যেই থাকবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ