Bartaman Logo
২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার বঙ্গে আয়ুষ্মান ভারত, বেটি বাঁচাও বেটি পড়াও! প্রথম ক্যাবিনেট বৈঠকে আর কী কী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর?

রাজ্যে সরকার গঠন করেছে গেরুয়া শিবির। আর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পরেই আজ সোমবার সপ্তাহের প্রথম দিনেই নবান্নে শেষ হল পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক।

এবার বঙ্গে আয়ুষ্মান ভারত, বেটি বাঁচাও বেটি পড়াও! প্রথম ক্যাবিনেট বৈঠকে আর কী কী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর?
  • ১১ মে, ২০২৬ ১৩:২৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে সরকার গঠন করেছে গেরুয়া শিবির। আর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পরেই আজ সোমবার সপ্তাহের প্রথম দিনেই নবান্নে শেষ হল পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক। আর মুখ্যমন্ত্রী হিসাবে মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রমাণিক। বৈঠকের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মন্ত্রিসভার প্রথম বৈঠকের ৬টি সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেন।

Advertisement

আজ নবান্নে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রশাসনিক দিশা, সুশাসন, সীমান্ত সুরক্ষা, কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন এবং সাংবিধানিক শাসনব্যবস্থা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন । প্রথমেই দেশ ও পশ্চিমবঙ্গের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। আর এই প্রক্রিয়া আগামী ৪৫ দিনের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হল আজ। পাশাপাশি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, উজ্বলা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, বিশ্বকর্মা যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরো জানানো হয়, রাজ্যের আইএএস, আইপিএস, ডাব্লুবিসিএস আধিকারিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণে যোগদানের অনুমতি দেওয়া হতো না। এবার থেকে দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের আধিকারিকরাও সেই সুযোগ পাবেন। রাজ্যে এতদিন ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হয়নি। এখন থেকে পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা মেনে কাজ শুরু হবে এমনটাও জানানো হয়। যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ বাড়াতেও সরব হলেন মুখ্যমন্ত্রী। সরকারি চাকরির আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৫ বছর বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ববর্তী সরকার জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ১৬ জুন, ২০২৫-এর নির্দেশ দীর্ঘদিন কার্যকর করেনি। তাই বর্তমান সরকার অবিলম্বে সেই প্রশাসনিক নির্দেশ কার্যকর করবে এমনটাও জানানো হয়। 

এছাড়াও সর্বশেষে মুখ্যমন্ত্রী জানান, 'চালু থাকা সামাজিক কল্যাণকর কোনো কর্মসূচি এই সরকার বন্ধ করবে না। কিন্তু স্বচ্ছ প্রক্রিয়ায় সেটি চলবে। কোনও মৃত ব্যক্তি, কোনও অভারতীয়, অবৈধ ব্যক্তির সুযোগ পাবেন না'।

Advertisement
সম্পর্কিত সংবাদ