Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

কর্মচারী রাজ্য বিমা নিগমের কর্মীদের ইউপিএসের আওতায় আনতে বিজ্ঞপ্তি, বিতর্ক

রেলের পর ইএসআইসি। কর্মচারী রাজ্য বিমা নিগমের কর্মীদের ‘ইউনিফায়েড পেনশন সিস্টেম’-এর (ইউপিএস) আওতায় আনতে এবার বিজ্ঞপ্তি জারি করল শ্রমমন্ত্রকের আওতাধীন ইএসআইসি কর্তৃপক্ষ।

কর্মচারী রাজ্য বিমা নিগমের কর্মীদের ইউপিএসের আওতায় আনতে বিজ্ঞপ্তি, বিতর্ক
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রেলের পর ইএসআইসি। কর্মচারী রাজ্য বিমা নিগমের কর্মীদের ‘ইউনিফায়েড পেনশন সিস্টেম’-এর (ইউপিএস) আওতায় আনতে এবার বিজ্ঞপ্তি জারি করল শ্রমমন্ত্রকের আওতাধীন ইএসআইসি কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই এহেন বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে তীব্র জল্পনার সৃষ্টি হয়েছে। কর্মচারী রাজ্য বিমা নিগম কর্মীদের একটি বড় অংশের অভিযোগ, তাঁদের একপ্রকার বাধ্য করা হচ্ছে ইউনিফায়েড পেনশন সিস্টেম বেছে নেওয়ার জন্য। যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করেনি ইএসআইসি। তবে কর্মচারী রাজ্য বিমা নিগমের শীর্ষ সূত্রের দাবি, কাউকেই কোনওরকম বাধ্য করা হচ্ছে না। সরকারি নির্দেশ মেনেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

Advertisement

সম্প্রতি একই অভিযোগ উঠেছিল রেলের বিরুদ্ধেও। রেলকর্মীদের একটি অংশের অভিযোগ ছিল, জোর করে ইউপিএসের বিকল্প বেছে নিতে বাধ্য করা হচ্ছে। এর প্রতিবাদে ইতিমধ্যেই আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে রেলকর্মীদের সর্বভারতীয় সংগঠনগুলি। এবার ইএসআইসির বিরুদ্ধেও একই অভিযোগ ওঠার পর শ্রমিক সংগঠনগুলির হুঙ্কার, পেনশন প্রকল্প বেছে নিতে বাধ্য করানো যাবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ