Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সেন্সাস অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি জারি রাজ্যে

জনগণনা বা সেন্সাস প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিভিন্ন অফিসার নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। জেলা পর্যায়ে ডিভিশনাল কমিশনার, ডিএম, এডিএম, এসডিও, বিডিও, জয়েন্ট বিডিওদের সেন্সাসের বিভিন্ন পদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে।

সেন্সাস অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি জারি রাজ্যে
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব  প্রতিনিধি, কলকাতা: জনগণনা বা সেন্সাস প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিভিন্ন অফিসার নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। জেলা পর্যায়ে ডিভিশনাল কমিশনার, ডিএম, এডিএম, এসডিও, বিডিও, জয়েন্ট বিডিওদের সেন্সাসের বিভিন্ন পদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে। বড়ো শহর ও পুরসভা এলাকায় কমিশনার, অতিরিক্ত কমিশনার, পুরসভার এগজিকিউটিভ অফিসারসহ কিছু কর্তাকে সেন্সাস অফিসারের দায়িত্ব পালন করতে হবে। ২৯ মে, শুক্রবার নবান্ন সভাঘরে সেন্সাস নিয়ে উচ্চ পর্যায়ের এক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকবেন। চলতি বছরে দেশজুড়ে শুরু হবে সেন্সাস প্রক্রিয়া। প্রাথমিক কাজকর্ম দেশের অনেক রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া থমকে ছিল দীর্ঘদিন। নতুন সরকার এসেই সেন্সাস প্রক্রিয়া দ্রুত শুরু করতে উদ্যোগী হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ