Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শুধু পদ নয়, দলও ছাড়লেন বারাকপুরের চেয়ারম্যান

বারাকপুর পুরসভার ১৭ বছরের চেয়ারম্যান উত্তম দাস সোমবার বিকালে বারাকপুর প্রশাসনিক ভবনে গিয়ে পদত্যাগ করলেন।

শুধু পদ নয়, দলও ছাড়লেন বারাকপুরের চেয়ারম্যান
  • ১৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর পুরসভার ১৭ বছরের চেয়ারম্যান উত্তম দাস সোমবার বিকালে বারাকপুর প্রশাসনিক ভবনে গিয়ে পদত্যাগ করলেন। শুধু চেয়ারম্যান বা কাউন্সিলারের পদ নয়, তৃণমূল কংগ্রেসের দলীয় সদস্যপদও তিনি ত্যাগ করলেন। পাশাপাশি বারাকপুরের প্রাক্তন বিধায়ক বা দলীয় প্রার্থী রাজ চক্রবর্তী এবং বর্তমান সাংসদ পার্থ ভৌমিকের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দেন। 

Advertisement

উত্তম দাস জানান, আগেই ছয় জন কাউন্সিলার পদত্যাগ করেছিলেন। তার কাছে ১৪ জন কাউন্সিলার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ২৪ জন কাউন্সিলর এর মধ্যে কুড়িজন কাউন্সিলর পদত্যাগ করলেন। ফলে বোর্ড ভেঙে গেল। বারাকপুরের এসডিও যাদব সূর্যভান আচ্ছেলালের সঙ্গে দেখা করে কুড়িজন কাউন্সিলরের পদত্যাগের কথা জানিয়ে দিলেন উত্তম দাস।
এদিকে, এদিন সন্ধ্যা ছটার পরে পুলিশ পাহারায় বারাকপুর প্রশাসনিক ভবনের পিছনের গেট দিয়ে যখন উত্তম দাস বেরতে চান, তখন বিজেপি কর্মীরা ডিম ছোড়েন। ধাওয়া করেন। চোর চোর স্লোগান দেন। তবে পুলিশের পাহারার জন্য বড় ঘটনা ঘটেনি। 
এদিকে, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ডও এদিন ভেঙে গেল। উপপ্রধানের নেতৃত্বে ১৯ জন সদস্য বিডিওর কাছে গিয়ে পদত্যাগ করলেন। তাঁদের বক্তব্য, পঞ্চায়েতে কোনো কাজকর্ম ঠিক মতো চলছে না। সেই কারণেই এই সিদ্ধান্ত।

Advertisement
সম্পর্কিত সংবাদ